নাহিদ জামান রূপসা প্রতিনিধি।
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নেরর আনন্দনগর গ্রামে আজ১৬ই জানুয়ারি শনিবার দুপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইপো মাসিকুলের হাতে নিহত হয়েছে চাচা মহিদুল মোল্লা (৩৫)।
নিহত চাচা মহিদুল আনন্দনগর চহির উদ্দিন মোল্লার ছেলে। আর ভাইপো মাসিকুল একই গ্রামের মিজান মোল্লার ছেলে। মাসিকুল আলাইপুর কলেজে পড়াশুনা করে।
খবরে জানা যায় শনিবার দুপুরে আনন্দনগর মেজঝিলেএলাকায় হাই স্কুলের সামনে পাকা রাস্তার উপর চাচা মহিদুল ও ভাইপো মাসিকুলের সাথে কথা কাটাকাটি হয়। এসময় মাসিকুল চাচা মহিদুলকে কুড়াল দিয়ে মাথায় কুপিয়ে আহত করে।
আহত মহিদুল কে তার আত্মীয়-স্বজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার পর জেলা পুলিশের এসার্কেল রাজু আহমেদ ও
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির ঘটনাস্থল পরিদর্শন করেএকটি কুড়াল উদ্ধার করেন।

0 মন্তব্যসমূহ