Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ফকিরহাটের কাটাখালি হাইওয়ে থানার সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা




মোঃ ইকরামুল হক রাজিব স্টাফ রিপোর্টার


বাগেরহাটের ফকিরহাটে কাটাখালি হাথওয়ে থানা  সড়কে নিরাপত্তা নিশ্চিত করায় পরিবহন চালক ও হেলপার শ্রমিক নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ দিলেন কাটাখালি হাথওয়ে থানার এ এস আই আজিজ শেখ   ও তার সাথে উপস্থিত ছিলেন এস আই হাসান। 

দুর্ঘটনা কমাতে পথচারীদের সচেতনতা গুরুত্বপূর্ণ বলে মনে করেন কাটাখালি হাথওয়ে থানা  সড়ক নিরাপত্তা।  এ সময় এ এস আই  আজিজ  বলেন, পথচারীরা জানে না কোন পথ দিয়ে হাঁটবে, কীভাবে হাঁটবে—এসব নিয়ে সচেতনতা খুবই কম।  সড়কে নিরাপদ চলাচলের বিষয়টি অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি।

 এই দুর্ঘটনাগুলো ঘটে বিভিন্নভাবে যানবাহনগুলোর মুখোমুখি সংঘর্ষে। এছাড়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া, এমন কি পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময়ও দুর্ঘটনা ঘটে থাকে। এসব দুর্ঘটনা দেখে মনে হয় মৃত্যু যেন ওঁত পেতে বসে আছে রাস্তার অলিতে-গলিতে।

বর্তমান সমাজে ঘর থেকে বের হলেই প্রত্যেক মানুষকে সড়ক দুর্ঘটনা নামক আতংক তাড়া করে বেড়ায়। দেশের কোনো না কোনো অঞ্চলে সড়ক দুর্ঘটনা ঘটেই থাকে।

যার ক্ষয়ক্ষতি ভুক্তভোগী পরিবারগুলোকে সারাজীবন বয়ে বেড়াতে হয়। জনসচেতনতা এবং প্রয়োজনীয় সরকারি বেসরকারি পদক্ষেপই এই মহামারীকে রুখে দিতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ