মোঃ ইকরামুল হক রাজিব
যে ছেলেটা ধূমপান ছাড়া এক মূহুর্তও চলতে পারে না
সে ছেলেটাও স্ট্যাটাস দেয়
"ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর"।
সেও চায় অন্যরা ধূমপান না করুক ।
এটা তার চাওয়া...
যে মেয়েটা
সারা বছর পাঠ্য বইটি খুলেও দেখেনি
সেও চায় পরীক্ষায় ভালো রেজাল্ট ।
এটা তার আশা.....
যে ছেলেটা পাঁচ দিনেও
পাঁচ ওয়াক্ত নামায পড়ে না সেও বলে
"নামায বেহেশতের চাবি"
এটা তার উপলদ্ধি......
যে মেয়েটা
নিজের সতীত্ব বহু আগেই হারিয়েছে
সেও চায় সৎ বর।
এটা তার আকাংক্ষা.....
যে ছেলেটা
নষ্টামির গুরু ছিল
সেও চায় সৎ আদর্শবান রমনী।
এটা তার প্রত্যাশা......
জীবনের সংজ্ঞায়নটা বড়ই অদ্ভুত!
অদ্ভুত এই জীবনটা
গড়ে উঠে একরাশ আশা,আকাঙ্খা,
চাওয়া পাওয়ার সমীকরন ঘিরে।
সমীকরন মিলে গেলে মানুষ বুঝে না
জীবনের ওপিঠও আছে।
আর না মিললে বুঝে নেয় এটাই বুঝি জীবনের ব্যর্থতা।
অথচ জীবনে ব্যর্থতা বলে কিছু নেই।
যা আছে তা হলো আমাদের চাওয়া
আর প্রচেষ্টার পার্থক্য।

0 মন্তব্যসমূহ