Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শাহপুর বাজারে বিক্ষোভ সমাবেশ





মোঃ রব্বানী বিশ্বাস, ডুমুরিয়া (বিশেষ)    উপজেলা প্রতিনিধিঃ

 কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, মুখ ও বাম হাতের অংশ বিশেষ শুক্রবার রাতে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে উত্তর ডুমুরিয়ার ৪ ইউনিয়নের আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন রোববার বিকেলে শাহপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২নং রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার বটমূলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রুদাঘরা ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে মৌলবাদী সন্ত্রাসী বাহিনীকে দায়ী করে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন; খুলনা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবু সালেহ, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গাজী এজাজ আহম্মেদ, রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিমল কৃঞ্চ বসাক, গাজী তৌহিদ, নূর আহম্মেদ মুকুল,  মাস্টার শহিদুল ইসলাম, রাম প্রসাদ জোর্দ্দার, রেজোয়ান মোল্যা, তাপস কুমার হালদার, কাজী মেহেদী হাসান বিল্লাল, আদিত্য কুমার মন্ডল, গাজী আব্দুস সালাম, বাবর আলী গাজী, এস এম মেসবাউল আলম টুটুল, সরদার আবু হাসান, বিএম বিল্লাল হোসেন, শেখ আমজাদ হোসেন, জিল্লুর রহমান আকুঞ্জী, তুষার কান্তি মন্ডল,  গাজী রিপন, খালিদ হাসান,হাবিবুর রহমান, আকতারুল আলম সুমন, সামিউল আলম অনি প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন; বিজয় মাসে জাতির পিতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলন্ঠিত করা। এই ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান বক্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ