Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

জানি সে আসবে না ফিরে



সুলতানা নাসরিন 

আনমনা মেঘ এসে ভিড় করেছে আমার শহর, 
বুঝতে পারছি না এটা বাস্তব নাকি কোন মিথ্যা প্রেম এর ঘোর।

টলমল আঁখি করে তাকিয়ে তার পথের দিকে,  
জানি সে আসবে না ফিরে 

কখনো কাল বৈশাখী মত এসে এলোমেলো করে যায় 
তবুও আমি চেয়ে থাকি তার মুখের বিশন্নতায়। 
হ্যাঁ জানি সে আসবে না ফিরে। 

মিথ্যা প্রেমের জালে জড়িয়ে রেখে ছিল আমায়
ভালবাসি  বার বার বলাটাও ছিল হয়তো তার অভিনয়। 
তার জন্য হারিয়ে গেছে সব
তবুও সে আসলো না ফিরে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ