Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মন ভাবনা-দৈনিক রূপসাঞ্চল



ফজোরা ফারহা বর্ষা,বিশেষ প্রতিনিধিঃ

সেদিন বৃষ্টি ছিল, টিনের চালে শব্দও ছিল টাপুর টুপুর।
ছিলনা শুধু আকাশে অন্য দিনের মত ভাব, ছিলো না কোনো মেঘাচ্ছন্নতা।

হচ্ছিলো রোদ বৃষ্টির খেলা।
আকাশে কালো মেঘহীন বৃষ্টি! একটু ভালো লাগা।
বাইরের পৃথিবীটা অনেক সুন্দর লাগছিল।
মনে হচ্ছিল বৃষ্টি তোমার জন্যই সতেজ থাকে সবুজ ঘাসেরা, তোমার কারনেই বৃদ্ধি পায় গাছের পাতারা।

ভেসছি আমি কল্পনায় সেই পরীর জগতে.....!
যেখানে হাজারও পরীরা খেলা করছে , মিলছে হাজারও রঙের পাখা।
করছে অনেক দুষ্টুমি তারা, দেখাচ্ছে অনেক শাখা। বৃষ্টির এই নতুন খনটা যেন তাদের জন্যই আশা। বলছে তারা কথা, যেন অজানা এক ভাষায়।
পরীর দেশে থাকবো আমি বাধবো সুখের ঘর।
ভাবছি বোধহয় বাঁচবো আমি হাজার বছর কাল।

এই যে....
মায়ের ডাকে সজাগ আমি,,,,
বাইরের পানে চেয়ে ,দেখছি আমি জগতটাকে রঙিন ভাবে বেয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ