লাইলি বেগম (৯৫)
ওগো রাধুনী শোন গো শোন।
অতিথী এসেছে মোর দশবার জন।
কেহ বা আপন মেশ খুড়ো হন।
যানো গো তোমার কত ভুলো মন।
ভুলিয়া যেও না যেন।
আগে রান্না কখানি বলে দি, মন দিয়ে শোন।
ডাল দিয়ে মুড়ি ঘন্টো করিবে।
সরিষা বাটিয়া মাছ ঝোলে দিবে।
ঢেরস কখানি ভাতেতে ছাড়িবে।
ডালটি করিবে ঘনো।
দুধটি হবে তাও যেনো।
ওগো রাধুনি বেলা যে বাড়িছে মোর।
অতিথী ক্ষুদায় জ্বলিছে।
ভাত বেড়ে দাও।
লইয়া বিদায় বিলম্ব কিসে হেন।
সবই তো তৈয়ারি খবর নেওনি কেন?
ডাল দিয়ে মুড়ি ঘন্ট করেছি।
আস্ত মোরগ টা ভাতেতে ছেড়েছি।
সরিষা বাটিয়া দুধে ছেড়েছি।
ডালটি করেছি ঘনো।
ঢেড়স পুড়েছে যেনো।
হাইরে আমার অতিথী, এখন কি দিয়ে খায় রে?
এমন অনাড়ে মুর্খ রাধুনী জন্মেও দেখিনি চোখে।
মিথ্যে ঘ্যানর ঘ্যানর।
বার বার করিয়া চাটিয়া দেখেছি।
মন্দ হয়নি যেন।

0 মন্তব্যসমূহ