Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটায় শিশুকে শ্লীতাহানির চেষ্টা মামলায় গ্রেফতার ১



দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় ৫ বছরের এক শিশুকে শ্লীতাহানির চেষ্টায় আজগর আলী (৩৫) নামের এক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। আটক আজগার আলী দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের মতি রহমানের ছেলে। আটককৃতকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। থানা সূত্র জানায়, উপজেলার শিমুলিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী আসমা খাতুন তার ৫ বছর বয়সের মেয়ে শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর শিক্ষার্থীকে শ্লীতাহানির অভিযোগে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন।  যার দেবহাটা থানার মামলা নং- ০৫, তারিখ- ২২/০৯/২৩, ধারা- ৯(৪)(খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩। উক্ত মামলার আসামী আজগার গাজী (৪০) কে দেবহাটা থানার ওসি বাবুল আক্তারের নির্দেশে এসআই গাজী নুর নবী রবিবার ২৪ সেপ্টেম্বর ভোরে গ্রেফতার করেন। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার মামলা ও আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির ২২ ধারায় জবানবন্দী গ্রহনের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং ধৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ