Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মহেশপুরে সস্তার বাওড়ের নির্বাচনে আমজাদ সভাপতি আলিয়ার সম্পাদক নির্বাচিত




মহেশপুর থানা প্রতিনিধি:
তরিকুল ইসলাম অনি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ইফাদ প্রকল্প ভুক্ত সস্তার বাওড়ের দ্বি বার্ষিক নির্বাচনে আমজাদ হোসেন সভাপতি ও আলিয়ার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
নির্বাচনে বাওড়ের ৩১০জন ভোটারের মধ্যে ২৬৫ জন ভোটার ভোট প্রদান করে। ভোটের ফলাফলে সভাপতি পদে আমজাদ হোসেন মাছ প্রতিকে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়।তার নিকটতম প্রতিদ্বন্দী মতিয়ার রহমান ছাতা প্রতিকে ১১৮ ভোট পেয়েছে। সাধারণ সম্পাদক পদে আলিয়ার রহমান মোরগ প্রতিকে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী জয়নাল আবেদীন সিংহ প্রতিকে ১০০ ভোট পেয়েছে। ক্যাশিয়ার পদে আবু বকর ষাড় প্রতিকে ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী উজ্জল মল্লিক হরিন প্রতিকে ৯৮ ভোট পেয়েছে। নির্বাচনে ৩টি পদের বিপরিতে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করে। সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী।
উক্ত নির্বাচনে মহেশপুর থানার পুলিশ দায়িত্ব পালন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ