Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খুলনায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার-১



নাহিদ জামানঃ
 খুলনায় পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান পিপিএম, এর নির্দেশনায় ০৯ জানুয়ারি মঙ্গলবার  সকাল ০৯.২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা   জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ, মোঃ নাসির উদ্দীন এর সার্বিক তত্বাবধানে গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) শেখ ইমরুল করিম ডুমুরিয়া উপজেলার চুকনগর-খুলনা মহাসড়কের টিপনা নতুন রাস্তা এলাকা থেকে ডুমুরিয়া উপজেলার শৈলপাতিয়া গ্রামের মৃত্য রফিকুল ইসলামের ছেলে ডালিম শেখ(৩০) কে গ্রেফতার করে। 
পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ কৌশলে তাকে আটক করে। 
ডিবি পুলিশের এসআই শেখ ইমরুল করিম জানান, অন্যত্র বিক্রির উদ্দেশ্যে ধৃত আসামির হাতে থাকা বাজার করা ব্যাগের মধ্যে নেট দিয়ে মোড়ানো লুকিয়ে রাখা দু'টি অবৈধ আগ্নেয়াস্ত্র ওয়ান সুটারগান রেখেছিল। এসময় তার ব্যবহৃত নম্বর বিহিন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 
ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে জেলা ডিবি পুলিশ এসআই/শেখ ইমরুল করিম বাদী হয়ে ডুমুরিয়া থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ