Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শ্রমিকের ঘরে বিজয়ের সুফল পৌঁছাতে হলে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রের রূপান্তর করতে হবে



নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, শ্রমজীবী মানুষকে অধিকার বঞ্চিত রেখে বিজয়ের সুফল পাওয়া যাবে না। শ্রমিকের ঘরে বিজয়ের সুফল পৌঁছাতে হলে বাংলাদেশকে কল্যাণ রাষ্টে্র রূপান্তর করতে হবে। যে রাষ্ট্র শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে থাকবে সদা তৎপর। যে রাষ্ট্র দেখবে না শ্রমিক কোন গোত্রের বা কোন ধর্মের। শ্রমিকের পরিশ্রম হবে সেখানে মুখ্য পরিচয়। যে রাষ্ট্র শ্রমিকের অন্ন, বস্ত্র, চিকিৎসা এবং শ্রমিকের সন্তানের শিক্ষার দায়িত্ব নিতে কুন্ঠাবোধ করবে না। কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার শ্রমিককে অগ্রাধিকারের ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করবে। পঙ্গুত্ববরণকারী শ্রমিকের পরিবারের দায়িত্ব নিবে। শ্রমিক ও মালিকের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে। এই রকম একটি কল্যাণমুখি রাষ্ট্র ব্যবস্থা ছাড়া শ্রমজীবী মানুষের মুক্তি অসম্ভব। খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শনিবার (১৬ডিসেম্বর) সকাল ১০টায় স্থানীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
খুলনা মহানগরীর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী এর সভাপতিত্বে ও মহানগরীর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসুল। এ সময় শ্রমিক নেতা মু. শহিদুল ইসলাম, মু. খলিলুর রহমান, নাজমুস সাকিব, কামরুল ইসলাম, আল হাফিজ সোহাগ, জি. এম হাসানুল বান্না, মেহদী হাসান, রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, দেশে সরকার আসে আবার চলে যায়। প্রতিটি সরকার ক্ষমতা গ্রহণ করে দুর্নীতি, দুঃশাসন জড়িয়ে পড়ে। ব্যক্তিস্বার্থ উদ্ধার তাদের কাছে মুখ্য হয়ে দাঁড়ায়। ফলে ক্রমগত জিডিপি বৃদ্ধি পেলেও গরিব মেহনতি শ্রমিকদের দারিদ্র ও ক্ষুধার সাথে লড়তে হচ্ছে। বিপদে—আপদে মালিক কিংবা রাষ্টে্রর দুয়ারে দুয়ারে ঘুরেও শ্রমিকরা একটু সহযোগিতা পায় না। এই কঠিন সময়ে শ্রমিকদের অসহায়ত্ব সারাদেশের মানুষ দেখেছে। শ্রমিকরা বুঝেছে মালিকরা কিভাবে তাদের শোষণ করে। #

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ