নিজস্ব প্রতিবেদক ঃ অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে কেন্দীয় কর্মসুচির অংশ আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। লিফলেট বিতরণকালে আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোটবর্জনের আহ্বান জানান আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আঃ সালাম। একই সঙ্গে অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বানও জানান তিনি।গতকাল বৃহস্পতিবার সন্ধায় শিরোমনি বাইপাস রোড এলাকায় লিফলেট বিতরণ করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আঃ সালাম। এ সময় ইউনিয়ন বিএনপি নেতা মাষ্টার রফিকুল ইসলাম, মীনা মুরাদ হোসেন, আসলাম শেখ, মোঃ বাচ্চু শেখ, মোঃ সায়েদ, মোঃ মহিবুল্লাহ, সহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। লিফলেট বিতরন কর্মসূচি শেষে সংক্ষিপ্ত পথসভায় শেখ আঃ সালাম বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকার পতনের একদফা দাবিতে ভোটবর্জনের আহ্বানের পাশাপাশি অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছেন। দেশবাসীকে সব ধরনের ভ্যাট—ট্যাক্স, ইউটিলিটি বিল প্রদান স্থগিত ও মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতার যে আহ্বান জানিয়েছেন তা সফল করতে হবে।

0 মন্তব্যসমূহ