নিজস্ব প্রতিবেদক ঃ মহান স্বাধীনতার বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফুলবাড়ীগেটে অবস্থিত খুলনা মমতা নার্সিং কলেজ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালন করেন। কর্মসুচির মধ্যে ছিল বিজয় দিবসের বিজয় র্যালি, আলোচনা সভা ও দোয়া মহফিল। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে সুর্যদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনে কর্মসুচি শুরু হয়। সকাল ১০টায় বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুয়েট পুরাতন রোডস্থ প্রতিষ্ঠানে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠানের অডিটরিয়ামে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা মমতা নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ্যাডঃ সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারেন্টেন্ট রোকেয়া খাতুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আসমা খাতুন নেছা। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার সৈয়দ রাকিবুল ইসলাম। এ সময় খুলনা মমতা নার্সিং কলেজের শিক্ষকমন্ডলী, কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিল।

0 মন্তব্যসমূহ