নিজস্ব প্রতিবেদকঃ
খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খুলনা -৬ (পাইকগাছা -কয়রা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল।
তিনি সোমবার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে উক্ত মতবিনিময় করেন।
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা -কয়রার নৌকার প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল।
উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক জি এম মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মানছুর রহমান (জাহিদ)।
উপস্থিত ছিলেন, ইউনিটির কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ, নির্বাহী সদস্য মোঃ জহুরুল ইসলাম, সদস্য হাফিজুর রহমান রিন্টু, মাজহারুল ইসলাম মিথুন, কাজী সোহাগ, শফিয়ার রহমানসহ সাংবাদিক মোঃ ফারুক হোসেন, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছার, প্যানেল চেয়ারম্যান ও শ্রমিক লীগ নেতা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ হিরু, মোঃ সিদ্দিকুর রহমান,মোঃ রফিকুল ইসলাম রাকিব, মেহেদী হাসান সবুজ প্রমুখ।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপ-প্রচার বন্ধ সহ সুষ্ঠু ও শান্তি পূর্ণ নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্যসমূহ