রূপসা প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে। নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, আপনাদের মূল্যবান ভোটে দুইবার নির্বাচিত হয়েছি। রূপসা-তেরখাদা ও দিঘলিয়ায় আমি যে উন্নয়ন করেছি তা বিগত দিনে কেউ করতে পারেনি। দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিক নৌকার বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। তিনি বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা শ্রমিক লীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোর্শেদুল আলম বাবু, সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, যুগ্ম-সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, কোষাধ্যক্ষ সেলিম মোল্যা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ ম জাহাঙ্গীর হোসেন, সদস্য আকতার হোসেন খান। বক্তৃতা করেন উপজেলা কৃষক লীগের সভাপতি আঃ মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, শ্রমিক লীগের আহবায়ক আঃ সাত্তার শেখ, মফিজুল ইসলাম, নির্বাচন তদারকি কমিটির জেলা কৃষক লীগের সদস্য সচীব আবু আহাদ হাফিজ বাবু, উপজেলা আ’লীগ নেতা আসাদুজ্জামান বাবু, ইউপি সদস্য রিনা পারভিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক আবু সালেহ বাবু, ফ ম অহিদুল ইসলাম, যুবলীগ নেতা হারুন মোল্যা, শ্রমিক লীগ নেতা সাইফুল ইসলাম, রবিউল ইসলাম লিঠু, আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আশিকুর রহমান তানভীর, রোমেছা বেগম, কামরুল ইসলাম প্রমুখ। এর পর আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

0 মন্তব্যসমূহ