নিজস্ব প্রতিবেদক ঃ রিটানিং কর্মকর্তার নিকট থেকে প্রতীক বরাদ্দ পেয়ে মিনার প্রতিকের পক্ষে গতকাল খুলনা ৪ আসনে ইসলামি ঐক্যজোটের মনোনিত প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন তার নির্বাচনি এলাকার বারকপুর, দিঘলিয়া সেনহাটি এলাকার বিভিন্নস্থানে ব্যাপক গনসংযোগ করেন । এসময় তিনি বলেন সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি বলে জানান। এ সময় তার সাথে সংগঠনের খুলনা মহানগর, জেলা, উপজেলা সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ ও ওলামা মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ