Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

গিলাতলায় দিনে দুপরে গরু চুরির সময় হাতেনাতে ৩ চোর আটক



নিজস্ব প্রতিবেদক ঃ নগরীরর খানজাহান আলী থানাধীন গিলাতলা কেডিএ আবাসিক এলাকা থেকে গরুর চুরির সময় সোমবার দুপুরে ৩ চোরকে আটক করেছে এলাকাবাসি। সোমবার  প্রতিদিনের মতো  কেডিএ আবাসিক এলাকার সিদ্দিক ভুইয়া তার গরু মাঠে ঘাস খাওয়ানের জন্য বেধে রেখে আসে দুপুরের পর গিয়ে তার গরুটি মাঠে না পেয়ে খুজতে থাকে একপর্যায়ে  চোরাইকৃত গরু সহ শিরোমনি গ্রামের মজিদ ডাকুয়ার পুত্র মোঃ সোহান, সৌরভ হোসেনের পুত্র নাজমুল হোসেন ও মফিজ হোসেন এর পুত্র সুমন হোসেনকে হাতেনাতে ধৃত করে এলাকাবাসি। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ