Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বিজয় দিবস উপলক্ষে খুলনা আরআরএফ পুলিশ লাইনে কাবাডি প্রতিযোগিতা



নিজস্ব প্রতিবেদক   ঃ মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা আর আর এফ পুলিশ লাইন(রেঞ্জ রিজার্ভ ফোর্স) বিজয় দিবসের বিভিন্ন কর্মসুচির মধ্যে ছিল বাঙ্গালীর জাতির দেশীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতা। ১৬ ডিসেম্বর বিকাল ৪টায় নিজস্ব মাঠে প্রীতি কাবাডি প্রতিযোগিতায় লাল দল এবং নীল দলে বিভক্ত হয়ে পুলিশ সদস্যরা অংশগ্রহণ করে। খেলায় ৫২—৩৫ পয়েন্টে নীল দলকে পরাজিত করে  লাল দল চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ রিজার্ভ ফোসের কম্যান্ডেন্ট এ্যাডিশনাল ডিআইজি নওরোজ হাসান তালুকদার। এ সময় আর আর এফ এর আরআই আবুল বাশার, মোঃ জাকির হেসেনসহ রেঞ্জ রিজার্ভ ফোর্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, রাষ্ট্রিয় দায়িত্বপালনের পাশাপাশি শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। সরকারি কাজের বাহিরে এ ধরনের আয়োজন প্রতিটি সদস্যকে তাদের শরীরকে সুস্থ রেখে কর্তব্য পালনে সহায়ক হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ