নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মহানগরীতে নলকূপ বসানোর জন্য গর্ত করা জায়গা থেকে গ্যাস উঠছে। নলকূপের জন্য বসানো দুইটি পাইপও উঠে গেছে। খুলনায় আড়ংঘাটা মোড়ল পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে । আরো একটি কূপে মিলতে পারে তেল—গ্যাস এমনটাই ধারণা করছেন এলাকাবাসী।স্থানীয়রা জানান, খুলনা মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান জিবলু মোড়ল তাদের পৈতৃক জমি প্লট হিসেবে বিক্রি করেন। ওই জমির ক্রেতা সেখানে বাড়ি করার জন্য ১৬ ডিসেম্ভর অগভীর নলকূপ বসাতে যান। নলকূপের দুইটি পাইপ বসানোর পরপরই গ্যাস উঠতে শুরু করে।দুইটি পাইপও বেরিয়ে আসে। ভয়ে লোকজন দূরে সরে যান। এদিকে এ ঘটনা জানার পর পর বিভিন্ন স্থান থেকে কৌতুহলী মানুষ জড়ো হচ্ছে একনজর দেখার জন্য। আরংঘাটা থানার অফিসার্স ইনচার্জ হাসান আল মামুন বলেন ঘটনার পর থেকে সাধারণ মানুষের ভিড় বাড়ছে যার কারণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

0 মন্তব্যসমূহ