নিজস্ব প্রতিবেদকঃ গিলাতলা ৫নং ওয়ার্ডের বাসিন্দা ও অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেনের চাচাতো ভাই, গাজীপাড়া নিবাসী গাজী আশরাফ আলী শুক্রবার রাত ৯ টায় স্ট্রোক জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী,২ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য গুণোগ্রাহী রেখে যান। শনিবার সকাল ১০টায় গিলাতলা গাজীপাড়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, গাজী ওয়াহিদুর রহমান, গাজী তফসির উদ্দিন, সরদার আলী আহমেদ, জেলা তাঁতীলীগ নেতা কাজী আজাদুর রহমান হিরোক, শেখ আব্দুল হক, হাফেজ মোঃ আব্দুস সবুর, হাফেজ মোঃ আব্দুল লতিফ, গাজীপাড়া বায়তুন নাজাত জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মোঃ ইয়াসিন, আলহাজ্ব শেখ রুহুল আমিন, গাজী সিরাজুল ইসলাম, গাজী ইসরাইল হোসেন, সরদার মোস্তাক আহমেদ, গাজী নাজিম উদ্দিন,গাজী আব্দুর রশিদ, শেখ মোহাম্মদ আলী, মুন্সী কাঞ্চন আহমেদ, খান রিয়াজুল ইসলাম রাজা, গাজী আফজাল হোসেন, সিবিএ নেতা শেখ আবুল কালাম আজাদ , সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, মরহুমের আত্মীয়—স্বজন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযায় ইমামতি করেন ইউপি সদস্য আলহাজ্ব হাফেজ মোঃ গোলাম মোস্তফা।
এদিকে গাজী আশরাফ আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি'র সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ আহমেদ সরকার সহ ইউনিটি'র সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্যসমূহ