নিজস্ব প্রতিবেদক
খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার সাইদুর এর পুত্র সামিউল্লাহ(১২ ) পড়াশোনা করতে ভালো না লাগায় কাওকে কিছু না জানিয়ে গত ১০ নভেম্বর মাদ্রাসা থেকে পালিয়ে যায়। ছেলেটির কোন খোঁজ না পেয়ে তার পিতা সাইদুর ইসলাম, ছেলে মো: সামিউল্লাহ ইসলাম(১২) নিখোঁজ সংক্রান্তে খানজাহান আলী থানায় একটি জিডি করেন যার নং ৬০৫ ।পরবর্তীতে খানজাহান আলী থানা পুলিশ এর একটি টিম খুলনা শহরের বিভিন্ন জায়গায় ছেলেটিকে খুঁজতে শুরু করে। গত ১৭ নভেম্বর উক্ত ভিকটিম কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এর সামনে হইতে উদ্ধার করে, থানার নারী ,শিশু ,বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কের মাধ্যমে তার বাবার জিম্মায় প্রদান করে।

0 মন্তব্যসমূহ