Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে পুনরায় নৌকায় ভোট দিন- এমপি বাবু





নিজস্ব প্রতিবেদকঃ
খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে,মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে পুনরায় নৌকায় ভোট দিতে হবে।
খুলনার পাইকগাছায় সরকারী উপকারভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক আনিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম,।বক্তব্য রাখেন, মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু,লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন,বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ,রিপন কুমার মন্ডল,আব্দুস ছালাম কেরু, কাজল কান্তি বিশ্বাস,আব্দুল মান্নান গাজী,কওছার আলী জোয়ার্দার,শেখ জিয়াদুল ইসলাম জিয়া। এসময় আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শামীম আহম্মেদ,উপকারভোগী আব্দুস ছাত্তার ও রহিমা আক্তার। পাইকগাছা উপজেলা ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার উপকার ভোগী প্রায় ১৫-২০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি'র নেতৃত্বে ছাত্রলীগের  পক্ষ থেকে ফ্রি মেডিকেল সহ পানি ও স্যালাইন বিতরণ করেন।পাইকগাছা থানা এবং উপজেলা সি পি পি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভলান্টারি করে অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ