Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় যুব দিবস পালন




নাহিদ জামানঃ

 রূপসায় জাতীয় যুব দিবস উপলক্ষে অফিসার্স ক্লাব মিলনায়তনে ১ নভেম্বর বুধবার  সকাল সাড়ে দশটায়  র‍্যালী, আলোচনা সভা ও  ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  জুম কলিং এর মাধ্যমে  প্রধান অতিথী বক্তৃতা করেন খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।


 উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানের সভাপতি স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা  ভাইস চেয়ারম্যান  মাও: আব্দুল্লাহ জুবায়ের, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, শিক্ষা কর্মকতা আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদল আলম বাবু। 

সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান  এর পরিচালনায় বক্তৃতা করেন   সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো: নাহারুল ইসলাম,  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ, সহ সভাপতি  এম মুরশিদ আলী, সংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, নির্বাহী সদস্য ফ ম আইয়ুব আলী,
যুব সংগঠক এর মধ‍্যে তাহেরা তাসলিমা ও শাখায়ত হোসেন বিপ্লব সহ অনেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ