নিজস্ব প্রতিবেদক
নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি মধ্যপাড়া মোঃ আসলাম মুন্সির পুত্র তুহিন মুন্সি (৩৫) গতকাল শিরোমনি বাজারের নিজ কর্মস্থল চা'য়ের দোকান থেকে ভোর সাড়ে ৪টায় সাইকেলযোগে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে শিরোমনি ইউনিয়ন পরিষদের সামনে মেইন সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৯৭৭৩) সজোরে ধাক্কা দিলে সাইকেলসহ তুহিন রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় । স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খানের সহযোগিতায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষ হয়। মাগরিববাদ শিরোমনি শহীদ মিনার চত্বরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় শিরোমনি বাজারের সকল ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ