গোলাম রব্বানী
স্টাফ রিপোর্টার।
জেলার লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নানি ও নাতির করুন মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শেখপাড়া বাতাসী গ্রামের প্রতিবেশী রুবায়েত খানের পুকুরে মোছাম্মত হিঙ্গুল বেগম (৭০) ও তার নাতি মোঃ জিহাদ (৭) গোসল করতে যায়, এ সময় অসাবধানতাবশত উভয়ই পানিতে ডুবে মারা যায় বলে জানা যায়।
ঘন্টাখানেক পর প্রতিবেশীরা ঐ পুকুরে গোসল করতে এসে পুকুরের পাশে পায়ের স্যান্ডেল দেখে তাদের সন্দেহ হয় পুকুরে নেমে খোঁজাখুঁজি করতে থাকে প্রথমে নানীর লাশ খুজে পায় পরে নাতির লাশ ও পাওয়া যায়। পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। পুকুরের ডুবে যাওয়া হিঙ্গুল বেগম ওই গ্রামের মৃত সরোয়ার খানের স্ত্রী ও লাহুড়িয়া গ্রামের জাহিদ শেখের শিশু সন্তান জিহাদ হোসেন। এ ঘটনায় ওই পরিবারে চলছে শোকের মাতম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমরা তাদের প্রাথমিক ভাবে দেখেছি ওরা দুইজন পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ