নিজস্ব প্রতিবেদকঃ
খান জাহান আলী রোড ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ্ আল মামুন মানিকের শপথ গ্রহণ অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে খানজাহান আলী রোড ক্ষুদ্র শিল্প ও ব্যবসায়ী মালিক সমবায় সমিতির লিমিটেডের নিজস্ব কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।শপথ পাঠ করান খুলনা জেলা সমবায় অফিসার সৈয়দ জসীম উদ্দিন। ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ সোলায়মান হোসেন দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার সৈয়দ জসীম উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় পরিদর্শক আবু সাঈদ,নিহার রঞ্জন নন্দী ও জেলা সমবায় প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন আঃ জলিল হাওলাদার, মুনতাজ হোসেন মন্টু,নুরুল আমিন,মোতালেব হোসেন মুন্না, শাহিন শেখ প্রমুখ।
উল্লেখ্য গত ৮ জুলাই ব্যবসায়ী মালিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে দোয়াত কলম প্রতীকে শেখ আব্দুল রাব্বী রিপন সাধারন সম্পাদক নির্বাচিত হয়। পরবর্তীতে তথ্য গোপন করে নির্বাচনে অংশগ্রহণের অভিযোগ ওঠে। প্রতিদ্বন্দ্বী সাধারন সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন মানিক জেলা সমবায় অফিসে অভিযোগ দায়ের করেন।সমবায় আইন (২০০১),সংশোধন (২০০২,২০১৩)এর ধারা ১৯(১ঙ) অনুযায়ী কোনো ঋণখেলাপী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। জেলা সমবায় অফিস প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন মানিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তথ্য গোপনের প্রমাণ পায়। এমতাবস্থায় নির্বাচিত সাধারণ সম্পাদক শেখ আব্দুল রাব্বী রিপনের পদটি বাতিল ঘোষণা করে।পরবর্তীতে খানজাহান আলী রোড ক্ষুদ্র শিল্প ও ব্যবসায়ী মালিক সমবায় সমিতি লিমিটেডের সংখ্যাগরিষ্ঠ সাধারন সদস্যদের সমর্থনের প্রেক্ষিতে কার্যনির্বাহী কমিটির কর্মকতাগণ ভোটে আব্দুল্লাহ্ আল মামুন মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

0 মন্তব্যসমূহ