নিজস্ব প্রতিবেদকঃ
পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রী'র উপহার সরকারি অনুদানের আর্থিক চেক ১৫৫টি পূজা মন্দিরের প্রতিনিধিদের নিকট হস্তান্তর করেন প্রধান অতিথি খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখা কমিটির সভাপতি সম্মেলন সমীরণ কুমার সাধুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন।পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু,লিপিকা ঢালী,উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি সহ ১৫৫ টি মন্দিরের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্যসমূহ