ফরোজা ফারহা বর্ষা,লেখিকা
আমি আসব আবার সে দিন, যেদিন গাছের মুকুল গাছে ফোটে বসন্তের ওই কালে।
আমি আসব আবার রঙিন হয়ে কৃষ্ণচূড়ার ডালে।
আসব আবার প্রভাত ফেরীতে একুশের ওই গালে।
আসব আবার শিমুল,পলাশ দুটো ফুলের মূলে।
আসব আবার শহীদের শ্রদ্ধায় লক্ষ কোটি ফুলে।
আসব আবার গমের ক্ষেতে দোলানো বাতাসে বাংলায়।
আসব আবার ছয়টি ঋতু হয়ে বর্ষপঞ্জিকায় ।
আসব আবার গরমের হাওয়া নিয়ে বসন্তের শেষে।
আসব আবার ঝিরঝির হাওয়ায় তিরতির করতে করতে।
আসব আবার মায়ের হাসি কোড়াতে এই বাংলায় ।
আসব আমি বসন্তের অকল্পিত এক বাস্তবতায় ।
যেই বাস্তবতায় আসব ফিরে সবার স্মরণ মেলায়।

0 মন্তব্যসমূহ