Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শিরোমনিতে ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা



নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের কর্মকর্তারা গতকাল বেলা ১২ টায় নগরীর খানজাহান আলী থানার শিরোমনি বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় খাদ্যদব্রের মোড়কে উৎপাদনের তারিখ না থাকায় সুমন ষ্টোরকে ৫ হাজার ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় এর অপরাধে ইমরান ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। পরে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রয় বিক্রয় বন্ধে শিরোমনি বিসিক শিল্প এলাকার দৌলতপুর আইস  কোল্ড ষ্টোরো গিয়ে কোন কোন আড়ৎদার তাদের হিমাগারে  আলু রাখে তাদের নাম ঠিকানা দেন। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা  কার্যালয়ের সহকারী পরিচালক  ওয়ালিদ বিন হাবিব, খুলনা জেলা সিনিয়ার  কৃষি বিপনন কর্মকর্তা শাহারিয়ার আকুজ্ঞী এ সময় সহযোগিতা করেন ক্যাব সদস্যবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ