নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহম্মেদ ইস্তি যুগ্ন আহবায়ক হেলাল হোসেন গাজী সহ বিএনপি অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব,ছাত্রদল নেতা আবুল হায়াত শুভ, ফয়সাল হোসেন,মেহেদী হাসান,সাইফুল্লাহ তাজীম,স্বাধীন মির্জা,আলী হোসাইন,সিয়াম হোসেন,মুন্না,আলমগীর হোসেন,মনজুরুল ইমাম, রাকিবুল ইসলাম,রাব্বি,মোঃ সিফাত,ফারহান সাব্বির ,আখীরুজ্জামান,শেখ শাহেদ আহমেদ,মানিক বিশ্বাস,শামীম হোসেন অমিত,মাহাবুব হোসেন বাবু, রাকিবুল ইসলাম প্রমুখ । বিবৃতিতে খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ বলেন চলমান ১ দফার আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য গত ১৭ জুলাই পুলিশের কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহম্মেদ ইস্তি যুগ্ন আহবায়ক হেলাল হোসেন গাজী সহ ১৪ জনের নাম উল্লেখসহ ৯৪ জনকে আসামী করে সাজানো পাতানো মিথ্যা মামলা করেন মামলার এজাহারের সাথে বাস্তবতার কোন মিল নেই।

0 মন্তব্যসমূহ