Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সরকারী নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামি আলু বিক্রয় নগরীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ টি প্রতিষ্ঠানে জরিমানা



নিজস্ব প্রতিবেদক  ঃ বানিজ্য মন্ত্রনালয়ের বেঁধে দেওয়া দাম অনুযায়ি ভোক্তা পর্যায়ে আলুর দাম বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে কাজ করছে জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা গতকাল দুপুরে  খুলনার মহানগরীর ষ্টেশন রোড,কদমতলা বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে বেশিরভাগ ব্যবসায়িরা তাদের দোকান বন্ধ করে সটকে পড়ে। এর মধ্যে তকদির ভান্ডার আলুর আড়তকে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রয় করায় ৫ হাজার টাকা জরিমানা করেন। এর আগে খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিনপাড়ায় ইয়াদুল বেকারিতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করে জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এক শ্রেণির অসাধু ব্যক্তিরা চড়াদামে আলু  বিক্রি করছেন সু—নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিষয়টির সত্যতা যাচাই করতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মাদ সেলিম, সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিক, সহযোগিতা করেন ক্যাব সদস্যবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ