Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

নগরীতে ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা



নিজস্ব প্রতিবেদক ঃ জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা গতকাল বেলা ১২ টায় নগরীর সোনাডাঙ্গা কাঁচাবাজার ও গল্লামারি এলাকাতে  অভিযান পরিচালনা করেন। এ সময় নকল , ভেজাল, মেয়াদ , মুল্য তালিকা না থাকা ও মুল্য কারসাজির অভিযোগে মেসার্স নিউ হক বানিজ্য ভান্ডারকে ৫ হাজার টাকা , মেসার্স বাংলাদেশ বেকারীকে ২ হাজার টাকা ও সিএফসি ফুড কে ৭ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মাদ সেলিম, সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিক । এ সময় সহযোগিতা করেন ক্যাব সদস্যবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ