Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মোংলায় নাশকতা মামলায় জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী গ্রেপ্তার




মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-

বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে নাশকতা চেষ্টার মামলায় জামায়াতের ও শিবিরে ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) রাতে উপজেলার গোয়ালেরমেঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মিঠাখালীর সাহেবের মেঠ এলাকার জামায়াতে ইসলামের কর্মী মাওলানা হোসেন বিল্লাহ (৪৫),গোয়ালেরমেঠের আব্দুল মাজেদ মোল্লা (৪৮), শিবির কর্মী মো. উজ্জ্বল গাজী (২২) ও আবু তালহা শান্ত (২২)। 

পুলিশের দাবি, তাদের কাছ থেকে তিনটি লোহার রড, আটটি বাঁশের লাঠি, দুই লিটার পেট্রোল ও দিয়াশলাই  জব্দ করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মোংলা বন্দর ও ইপিজেডসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সরকার উৎখাতের পাঁয়তারার অভিযোগে জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। শুক্রবার (১৮ আগষ্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ