Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের গাফলতিতে ডেঙ্গু রোগীর মৃত্যু




নিজস্ব প্রতিবেদকঃ

রূপসা উপজেলার কাজদিয়া গ্রামে সালমা বেগম (৪৫),স্বামী আফজাল হোসেন গত ১৫ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১ টার সময় মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর শুক্রবার ডেঙ্গু পজেটিভ নিয়ে সালমা বেগম রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন। ৭দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৫সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ১১টার সময় সালমার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে। রোগী যখন ভর্তি ছিল শরীরের প্রেসার কম ছিল ডাক্তারদের বারবার বলার পরেও তারা পেশারের কোন উন্নতি করতে পারিনি। এভাবে ৭ দিন রাখার ফলে শরীর আরও অবনতি হতে থাকে। আর এম ও অনুপস্থিতিতে রাত দশটার দিকে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। খুমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যু কালে তিনি দুই ছেলে এক মেয়ে রেখে যান।তাদের অভিযোগ রোগী যখন অসুস্থ হতে থাকে এটা দেখেও তারা রোগী ছেড়ে না দিয়ে সেবার গাফিলতি করে যখন শেষ মুহূর্ত তখন তারা উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন। শুধুমাত্র তাদের গাফিলতির জন্য রোগীর মৃত্যু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ