Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রামপাল থানা পুলিশের অভিযানে ৩ নাশকতার মামলার আসামি আটক




মোঃ ইকরামুল হক রাজিব নিজস্ব প্রতিনিধি

বাগেরহাটের রামপাল থানা পু্লিশের অভিযানে নাশকতার অভিযোগ করা মামলায় ৩ জন সন্ধিগ্ধ আসামী গ্রেফতার হয়। আটককৃতদের শনিবার দুপুরে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন, রামপাল উপজেলার বড় নবাবপুর গ্রামের আঃ মাজেদ ফারাজীর পুত্র আঃ কাদের ফারাজী (১৮), কালেখারবেড় গ্রামের আঃ কাদের শেখের পুত্র জলিল শেখ (৩৭) ও কালেখারবেড় গ্রামের মৃত আঃ কাদের শেখে'র পুত্র মোঃ শফিউদ্দিন শেখ (৪৮)। রামপাল থানা পুলিশের সূত্রে জানা যায়, আমামীদের মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় আঃ কাদের ফারাজীকে রণসেন এলাকা থেকে, শফিউদ্দিনকে রাত ২ টার সময় রাজনগর এলাকা থেকে ও আসামী জালি কে শুক্রবার বেলা ১১ টায় জিরো পয়েন্ট এলাকা থেকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ৷ রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস, এম আশরাফুল আলম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ