শামছুদ্দিন খোকন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি,
চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়। কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালী, আলোচনা সভা, এবং দোয়া মোনাজাত ও এতিমদের সৌজন্য মধ্যাহৃভোজ ছিল উল্লেখযোগ্য ছিলো।
উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আকন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, এ সময় তিনি শোক সমাবেশে উপস্থিত হাজার হাজার জনতাকে উদ্দ্যেশ্যে করে বলেন, চরফ্যাসনের মাটি জাতীর পিতার ঘাটি। চরফ্যাসনের মাটি আওয়ামীলীগের ঘাটি। সারাদেশে আওয়ামীলীগ এখন জেগে উঠেছে কোন বিদেশী অপশক্তি আওয়ামীলীগের এ বিজয়কে রুখতে পারবে না। এ সময় তিনি জনসমুদ্রে রুপান্তিত ফ্যাসন স্কোয়ারের হাজার হাজার জনতাকে হাত উঠিয়ে শপথ বাক্য পাঠ করে বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে বাংলার মাটি থেকে উৎখাত করে জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, উন্নত বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ম্মার্ট বাংলাদেশ গড়ব” মর্মে শপথ বাক্য পাঠ করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, ও আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোঃ শামছুদ্দিন খোকন
চরফ্যাশন ভোলা প্রতিনিধি।।

0 মন্তব্যসমূহ