খানজাহান আলী থানা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা সংসদ, খানজাহান আলী থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, খুলনা মহিলা কারিগরি প্রর্শিক্ষণ কেন্দ্র, গভ.ল্যাবরেটরি হাই স্কুল, খানাবাড়ী গালর্স হাই স্কুল, খানাবাড়ী যুব সংঘ ক্লাব ও লাইব্রেরীসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসুচি পালন করেন।
খানজাহান আলী থানা আওয়ামী লীগঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খানজাহান আলী থানা, ২ ও ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের শোক দিবসের কর্মসুচি ১৫ আগস্ট ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ৭টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমীতকরণ, কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয়। পরে খানজাহান আলী থানার অন্তরগত বিভিন্ন ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে দিনব্যাপী কর্মসুচি পালিত হয়। ফুলবাড়ীগেট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কোরআন তেলওয়াত সহ বিভিন্ন কর্মসুচিতে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ শেখ আবিদ হোসেন, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্জ মো. সাহাবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, ৩৩নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, থানা আ’লীগ নেতা সুরুজ্জামান হানিফ, শাকিল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আজাহার, মো. সায়েদুর রহমান, থানা যুবলীগের যুগ্ন আহবাযক অলিয়ার রহমান রাজু, মোস্তাফিজুর রহমান মানিক, মহানগর কৃষকলীগ নেতা আবু নাঈম, কামরুল ইসলাম, আব্দুল আউয়াল, নাসির উদ্দিন, শেখ সুমন, সুমন মুন্সী, রানা আহম্মদ, কামাল মুন্সী, নার্গিস খানম, ইমরান মীরসহ খানজাহান আলী থানা, কেসিসি ২নং ও ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খানজাহান আলী থানার অন্তরগত ৩৩নং ওয়ার্ডে(যোগিপোল ইউনিয়ন)বিভিণœ স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। ওয়ার্ডের তেলিগাতী পাকার মাথায় তেলিগাতী গ্রামবাসীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ৭নং ওয়ার্ড এবং যোগিপোল রেলগেট(৯নং ওয়ার্ড)সহ ওয়ার্ডের বিভিন্ন স্থানের শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শ্রম প্রতিমন্ত্রী ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান (এম.পি)। বিশেষ অতিথি ছিলেন মহানগর আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ শেখ আবিদ হোসেন, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, মহানগর সদস্য আবু দাউদ হায়দার, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকন, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্জ মোড়ল আনিসুর রহমান, খানজাহান আলী থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইউসুফ আলী খলিফা, ৩৩নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান। অনুষ্ঠানে তেলিগাতী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতা শেখ জাহিদ ইকবাল, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, ইউপি সদস্য শেখ আমজাদ হোসেন, মো. রফিকুল ইসলাম, ইউপি সদস্য শাহ হাফিজুর রহমান, শাহ মো. আব্দুল্লাহ, মো. রবিউল ইসলাম, দিবাশীষ মন্ডল উজ্জল, সিদ্দিকুর রহমান, মেজবাহউল, আবু হেনা বাবলু, খায়রুল ইসলাম, এ্যাড. হুমাউন ফকির, এাড. সেলিমসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।
খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট পালন করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট সকাল ৮টায় খূলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিল। সকাল ১০টায় প্রতিষ্ঠানের ডিজিটাল কনফারেন্স কক্ষে অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান হিসাব রক্ষক শাহিনুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য ও খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনীর উপর আলোচনা করেন সিনিয়র ইন্সেটেক্ট্রর হালিমা খাতুন, আঞ্জুমানারা বেগম, শাহিদা ইয়াসমিন, প্রশিক্ষক মো. রুস্তম আলী, সৈয়দ হাসান তানভীর, জয়দ্রত ইজারাদার, জেলারেল শিক্ষক নিখিল চন্দ্র সরকার, মো. বাবুল হোসেন, তৌহিদুর রহমান, নিশিত কুমার রায়, মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থী, মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিল। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নাজমুল হাসান। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআনখানী, দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার ও খাবার বিতরণ করা হয়।
খানাবাড়ী যুব সংঘ ক্লাব ঃ জাতীয় শোক দিবস উপলক্ষে খানাবাড়ী যুব সংঘ ক্লাব, যোগিপোল ৩নং ওয়ার্ড এবং কেসিসি ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ১৫ আগস্ট বিভিন্ন কর্মসুচি পালন

0 মন্তব্যসমূহ