Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

এম মুরশীদ আলী : উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অফিস আয়োজনে রূপসা ব্র্যাকের সহযোগীতায় সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা, গত ২২ সেপ্টেস্বর বিকেল ৩ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যুবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাপ্পী কুমার দাশ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার মজুমদার, ওসি তদন্ত মো. সিরাজুল ইসলাম, যুব উন্নযন কর্মকর্তা মোল্যা পারভেজ, প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খনম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, আইসিটি কর্মকর্তা মো. রেজাউল করিম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রাসেল, তথ্য আপা দীলশান আরা, মাধ্যমিক শিক্ষা সহকারী কর্মকর্তা গোলাম মোন্তফা, ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, আলহাজ্জ্ব ইসহাক সরদার, মো. কামাল হোসেন বুলবুল, মো. জাহাঙ্গির শেখ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. মোতালেব হোসেন, জেলা যুবলীগের সহ সভাপতি আজিজুল হক কাজল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, এমপির সমন্বয়কারী নোমান ওসমানী রিচি, ইউপি সদস্য আনিচুর রহমান মিঠু প্রমূখ।
সমন্বয় সভায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা রশিদা মেঘলা আলোচনা সভায় সকলের উদ্দেশ্যে বলেন, ব্র্যাক প্রতি রবিবার পারিবারিক বিষয়ে আইনি সহয়তা প্রদান করে। এছাড়া রূপসা উপজেলায় মোট ১০টি পল্লীসমাজ গঠন করা হয়েছে। প্রতিটি পল্লীসমাজে ৩টি দল গঠনের মধ্যে (নারী দল, পুরুষ দল, কিশোর-কিশোরী দল)। তাদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করা হয়। এখানে মেয়েদের ১৮'র আগে বিয়ে দেওয়া থেকে বিরত থাকুন এবং ছেলেদের ২১ আগে বিয়ে করানো যাবেনা। তাছাড়া কিশোরী ও মা দের সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন। সমাজের নারীর অংশ গ্রহনে পারিবারিক পরামর্শ, জেন্ডার বিষয়ক প্রচলিত সামাজিক কুসংস্কার, ক্ষতিকর ধ্যান-ধারণার বিষয়ে অবহিত করে থাকেন। এভাবে রূপসার মানুষকে সচেতন হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে রূপসা ব্র্যাক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ