Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খুলনায় ভৈরব নদের চরেরহাট থেকে চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার



নিজস্ব প্রতিবেদক 

 খুলনা নগরীর চরেরহাট এলাকায় ভৈরব নদ থেকে এক চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে খালিশপুর থানা পুলিশ।

তিনি খালিশপুরে নির্মাণাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী ছিলেন।


খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, স্থানীয় লোকজন শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।


তবে কীভাবে ওই প্রকৌশলীর মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি খুলনা মহানগর পুলিশের এই কর্মকর্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ