নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ স্কাউট খুলনা জেলা রোভারের প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।
গতকাল (২৫ আগস্ট) সকাল ৯ টায় আহসানুল্লাহ কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভারের কোষাধ্যক্ষ জনাব মুকবুল হোসেন জোয়াদ্দার, নির্বাচন কমিশন এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, জনাব রেহেনা খাতুন, সহকারী কমিশনার,
বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভার; জনাব শফিকুল ইসলাম, ডি আর এস এল, বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভার
এসময় সেখানে উপস্থিত ছিলেন জনাব শিকদার রুহুল আমিন (এল টি ) ডি আর সি প্রশিক্ষণ রোভার অঞ্চল; জনাব মোঃ মাহমুদ হোসেন, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভার; জনাব শংকর কুমার সানা যুগ্ন- সম্পাদক, বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভার; জনাব খালেদা বেগম, আর এস এল( মুহসিন মহিলা কলেজ ), সম্পাদক ( পূর্ণাভা মুক্ত রোভার স্কাউট গ্রুপ ); জনাব সুব্রত সাহা, এএলটি(বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভার ); জনাব সিরাজুল ইসলাম, গ্রুপ সম্পাদক ( সরকারি ব্রজলাল কলেজ রোভার স্কাউট ইউনিট ); জনাব ড. তৌহিদুল ইসলাম, আর এস এল(সরকারি ব্রজলাল কলেজ রোভার স্কাউট ইউনিট ); জনাব সাহানা পারভিন, আর এস এল ( খুলনা সরকারি মহিলা কলেজ গার্ল-ইন-রোভার স্কাউট ইউনিট )
এছাড়াও খুলনা জেলা রোভার এর সকল ইউনিটের সিনিয়র রোভার মেটবৃন্দ উপস্থিত ছিলেন
নির্বাচনে খুলনা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হয় সাজিদ হাসান সৈকত, সিনিয়র রোভার মেট, ম্যানগ্রোভ ওপেন রোভার স্কাউট গ্রুপ এবং তাপসী ইসলাম তন্নী, সিনিয়র রোভার মেট, সরকারি ব্রজলাল কলেজ গার্ল-ইন-রোভার স্কাউট ইউনিট।

0 মন্তব্যসমূহ