নিজস্ব প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর স্মরণে,
বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে ১লা সেপ্টেম্বর ২০২৩- স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে ২৫ আগষ্ট শুক্রবার রূপসা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগ আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আশিকুজ্জামান তানভীর এর সভাপতিত্বে এবং যুগ্ম- আহ্বায়ক শাফিরুল ইসলাম হিমেল ও আরিফুল ইসলাম কাজল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক হুমায়ূন কবির, আবির হোসেন রিদয়,সোহেল রানা, নাজমুল হুদা অঞ্জন,রিয়াজ শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান লিমু,সাইফুল ইসলাম, আজিজুল শেখ,রিফাত,দীপ খান,চুন্নু রাজ,নোমান,রাসেল শেখ,মেহেদী হাসান,মাহফুজ,জনি ফকির,নাইম শেখ, পিয়াল ইসলাম,শাহরিয়ার অন্তু,জনি শেখ,সাকিব,রিশাদ।

0 মন্তব্যসমূহ