Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত



পাইকগাছা প্রতিনিধি 
স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের আয়োজনে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী, দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময়ে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও এ্যসিল্যান্ড আফরোজ শাহীন খসরু, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, বীরমুক্তিযোদ্ধাদের পক্ষে বীরমুক্তিযোদ্ধা জামির হোসেন, রনজিৎ সরকার, আঃ রাজ্জাক মলঙ্গী, থানা প্রশাসনের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল)  মোঃ সাইফুল ইসলাম, ওসি রফিকুল রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ। আওয়ামীলীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেমকুমার মন্ডল, উপজেলা সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, স্বাস্থ্য বিভাগের 
ডাঃ সুজন কুমার সরকার ও সঞ্জয় কুমার মন্ডল,পাইকগাছার লোনা পানি গবেষণা কেন্দ্রে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা . মোঃ লতিফুল ইসলামের নেতৃত্বে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হাশমী সাকিব, 
 বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ প্রমুখ। এছাড়া পাইকগাছা সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, মডেল ও শহীদ গফুর প্রাঃ বিদ্যালয়,  আইনজীবী সমিতি, বনানী সংঘ, এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা ভরে বঙ্গবন্ধু'র শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করেছে। 
সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও চেক বিতরণী তে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
অপরদিকে,  সকল ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচি তে প্রধান অতিথি ছিলেন, জেলা সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাড সোহরাব আলী সানা। প্রধান বক্তা সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু'র পরিচালনা, উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেমকুমার মন্ডল, সদস্য শেখ মনিরুল ইসলাম, শেখ আনিছুর রহমান মুক্ত, সহ-সভাপতি সমিরণ সাধু,যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, রশিদুজ্জান মোড়ল, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু,লিপিকা ঢালী,কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক রাজু ,যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম,মহিলা লীগের ময়না,শেখ জুলি,নাজমা কামাল, ফাতেমাতুজ্জোহরা রুপা,নিবেদিতা মন্ডল, ছাত্রলীগের সাব্বির হোসেন, রাশেদুজ্জামান রাছেল,রমজান সরদার, শাহিন শাহ বাদশা,রসূল গাজী,আব্দুর রহিম সহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ