Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সাতক্ষীরার কলারোয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকান্ত বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার



স্টাফ রিপোটারঃ
সাতক্ষীরার কলারোয়ায় উপ-সহকারী কষি কর্মকর্তা সুকান্ত বিশ্বাসের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুকান্ত বিশ্বাস খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েনতলা গ্রামের স্বদেশ বিশ্বাসের ছেলে। তিনি কলারোয়া কৃষি কর্মকর্তা কার্যালয়ে কর্মরত।
স্থানীয়রা জানান, কলারোয়ার কলাগাছি মোড়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন মা ও ছেলে। বিকেলে মাকে টাকা দিয়ে বাজারে পাঠায় সুকান্ত। বাসায় ফেরার পর দরজা বন্ধ দেখতে পায় মা। আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।কলারোয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ রাজু আহম্মেদ জানান, দুই মাস আগে যোগদান করে সুকান্ত বিশ্বাস। সে কেড়াগাছি ইউনিয়নের দায়িত্বপালন করছিল। কী কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ