Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

খানজাহান আলী থানার এস আই পীযূষ দাশ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ২০২৩ মনোনীত

 
নিজস্ব প্রতিবেদকঃ
 খানজাহান আলী থানার পুলিশিং কমিউনিটি অফিসার (সিপিও) এস আই  পীযূষ দাশ, খুলনা উত্তর বিভাগের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ২০২৩ মনোনিত হয়েছেন। শনিবার খুলনার বয়রা পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী শেষে অনুষ্ঠানে  কেএমপি'র পুলিশ কমিশনার  মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম এস আই পীযূষ দাশ  কে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন। এস আই পীযূষ দাশ   ২০১৩  সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন, তিনি যশোরের  কেশবপুর উপজেলার  কাকিলাখালি গ্রামের পূর্ণেন্দু দাশ  এর পুত্র । ৩ ভাই বোন এর মধ্যে তিনি সবার ছোট। সেরা অফিসারের পুরস্কার পেয়ে এস আই পীযূষ দাশ বলেন, থানার ওসি স্যারের সঠিক দিক নির্দেশনায় আজ আমি সফল হতে পেরেছি। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ