সাইফুল্লাহ তারেক ঃ খুলনা ৩ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক হুইপ এবং প্রখ্যাত শ্রমিক নেতা, শিক্ষানুরাগী,মোঃ আশরাফ হোসেন এর ২য় মৃত্যুবার্ষিকী আজ (সোমবার) । তিনি হুইপ থাকাকালীন এলাকায় ৩৪ টি স্কুল কলেজ , মাদ্রাসা স্থাপন সহ মাদ্রাসা, কলেজ মসজিদ মন্দির সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অনুদান দিয়েছেন । খুলনার খালিশপুর শিল্প এলাকায় শুধু নয় সারাদেশে তিনি একজন প্রখ্যাত শ্রমিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন । জাতীয় সংসদে তিনি বিভিন্ন সময়ে শ্রমিকদের ন্যায় সংগত দাবি আদায়ের লক্ষে কথা বলেছেন। কেসিসি ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম শিকদার এর উদ্যোগে প্রয়াত শ্রমিক নেতা আশরাফ হোসেন এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বাদ মাগরিব এক দোয়ার অনুষ্ঠান মহেশ্বরপাশা শহীদ জিয়া কলেজ মোড়স্থ দারুস সালাম জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

0 মন্তব্যসমূহ