Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

কাব্যেই শুধু আমি-সরদার আব্বাস উদ্দিন




আমি তোমার কবিতা জুড়ে থাকতে চেয়েছিলাম,
বলেছিলাম; জীবনের সব ব্যস্ততা শেষে অবসরে যখন লিখতে বসবে, 
আমার জন্য কয়েকটা শব্দ লিখে ধন্য করিও।

আমার আশা পূর্ণ হয়েছে-
তুমি লিখেছো অসংখ্য শব্দমালা।
তোমার লেখনীর জাদুময় প্রভাবে মুগ্ধতা ছড়িয়েছে অসংখ্য অতৃপ্ত মনে,
তোমার লেখা বর্ণমালার গাঁথুনিতে শ্রান্ত হয়েছে-
হাহাকারে কাঁদা বহু প্রেমিক হৃদয়,
সেরা থেকে হয়ে উঠেছো তুমি- দেশসেরা কবি।

কিন্তু তুমি বারবার ভেবেছো কিচ্ছু হয়নি লেখা,
প্রতিনিয়ত মেধাকে করেছো প্রখর- ঝালিয়ে নিয়েছো নিজের দক্ষতাকে,
তোমার কলমে ঝড় তুলে বেরিয়েছে স্ফুলিঙ্গ।
তবুও বারবার নিজের লেখাকে অবজ্ঞা করেছো,
ভাবছো এখনো হয়ে ওঠেনি আমাকে দেবার মতো পূর্ণাঙ্গ কাব্য।
এসব করতে গিয়ে ভুলেছো কাঙ্খিত ভালবাসা।
আর ভালবাসার মানুষটিকে বানিয়েছো শুধুই একটা কবিতা।

কি এসে যায় বলো,
না হয় একবার হার মেনে নিয়ে বলতে- আর পারবোনা লিখতে,
যেটুকু লিখেছি সবই তোমাকে না পাবার উপাখ্যান।
কবিতায় ঠাঁই দিতে গিয়ে তুমিহীন কাটছে জীবন,
মনের ক্ষুদ্রাংশের জায়গাটুকুই কাব্য-আর সবটুকুই তুমি,
বললেনা ভালবাসি শব্দটুকু,
তবেই ভরে যেতো-চাতকের মতো পিপাসায় কাতর আমার হৃদয়।

আজো আমি চাই শুধু আমাকেই ভেবে তুমি লিখে যাও , 
তোমার কাব্যে নাট্যকার খুঁজে পাবে বহু গল্পের সংলাপ,
তোমার শব্দের ঝংকারে আন্দোলিত হবে পাঠক,
তোমার বইয়ের প্রতিটি পাতায় থাকবে-
অসমাপ্ত আত্মজীবনীর করুন ইতিহাস,
প্রেমিক মনের বসন্ত বেলার কুহকিনী তান।

শুধু হবেনা, শুধু হবেনা, শুধু হবেনা - অবসান, 
আজীবন রয়ে যাবে আমার স্বেচ্ছা নির্বাসন।

তথ্য প্রচারঃ-
মোঃ ইকরামুল হক রাজিব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ