আটরা গিলাতলা প্রতিনিধিঃ আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ড এর সাবেক সভাপতি ও শিরোমনি বাজারের ব্যবসায়ি শেখ কওসার আলী আর নেই। ২২ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১২ টায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর । তিনি স্ত্রী ,২ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । শুক্রবার বাদ মাগরিব পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক এস এ রহমান বাবুল, জামায়াত নেতা অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খানজাহান আলী থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজি মিজানুর রহমান, শেখ আব্দুস সালাম, আলমগীর হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, বিএনপি নেতা মিনা মুরাদ হোসেন, হাসিবুল হাসান, মোঃ জাহিদুল ইসলাম, ফকির রবিউল ইসলাম, শেখ আনোয়ার হোসেন, মোঃ মোঃ ফরহাদ, যুবদল নেতা মোল্লা সোলায়মান, আলহাজ¦ আল আমিন , রফিকুল ইসলাম, আঃ সামাদ, নাজমুল হোসেন , মোঃ শহিদুল ইসলাম সোহেল, আল আমিন হাওলাদার , বেগ আরিফ আল হাসান ,মাসুম বিল্লাহ, মাহাবুর হোসেন , ছাত্রদল নেতা রবিউল ইসলাম, প্রমুখ । জানাযায় ইমামতি করেন শিরোমনি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আতাউর রহমান ।

0 মন্তব্যসমূহ