সাইফুল্লাহ তারেক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তিপ‚র্ণ মিছিলে গুলি বর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদে খুলনা মহানগরির খানজাহান আলী থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪ টায় খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটে থানা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে মিছিল শেষে খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান বিপ্লবের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর ছাত্রদল নেতা এস এম ইলিয়াস সরদার , খানজাহান আলী থানা ছাত্রদল নেতা আবুল হায়াত শুভ, মোঃ ফয়সাল, মোঃ মেহেদী হাসান,সিয়াম হোসেন,সাইফুল্লাহ তাজিম,আলমগীর হোসেন ইমন,মানিক মোল্লা,তরিকুল ইসলাম জনি,স্বাধীন মির্জা ,রাকিবুল ইসলাম,আলী হোসাইন,শাকিল শিকদার,মানিক সরদার, রফিকুল ইসলাম,ইসমাইল হোসেন ও দিপু, লিখন সেখ, মোঃ বাবু, মোঃ রাহিম ,রিয়াদ হোসেন, আরিফুল ইসলাম, রাহান শেখ, মোঃ পাভেল প্রমুখ।
0 মন্তব্যসমূহ