Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দেবহাটায় জাকাতের অর্থ বিতরন করলেন ইউএনও

জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলার বিভিন্ন মানুষদের মধ্যে জাকাতের অর্থ বিতরন করেছেন। রবিবার ২৯মে, ২২ ইং সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০২০-২০২২ অর্থবছরের সাতক্ষীরা জেলা কার্য্যালয়ে আদায়কৃত যাকাতের টাকা বিভিন্ন গরীব ও অসহায়দের মধ্যে বিতরণ করেন। এসময় ইসলামী ফাউন্ডেশনের দেবহাটা শাখার কর্মকর্তাবৃন্দ ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন। জাকাত বিতরনকালে মোট ১৮ জন হতদরিদ্র মানুষদের মধ্যে জাকাতের অর্থ বিতরন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ