Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

আশ্বাস প্রকল্পের মানব পাচারের শিকার সারভাইভারদের সফল পুনঃ একত্রীকরনে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে জেলা পর্যায়ে পরামর্শ সভা"

সাইফুল্লাহ তারেক: উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও সুইজারল্যান্ডের অর্থায়নে অগ্রগতি সংস্থা, ঢাকা আহ্ছানিয়া মিশন ও মটস্ খুলনা কর্তৃক বাস্তবায়িত আশ্বাস প্রকল্পের "মানব পাচারের শিকার সারভাইভারদের সফল পুনঃ একত্রীকরনে সরকারি, বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে জেলা পর্যায়ে পরামর্শ সভা" গতকাল রবিবার সকাল ১১ টায় খুলনার রুপসা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। পরামর্শ সভায় অংশগ্রহণকারীরা তাদের নিকট যে সকল সেবা আছে সেগুলো ক্রমান্বয়ে উপস্থাপন করেন এবং মানবপাচারের শিকার সারভাইভারদের সফল পুনঃ একত্রীকরনে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করে। পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার উপ-পরিচালক হাসনা হেনা । খুলনা জেলা জনশক্তি ও কর্মসংস্থান উপ- পরিচালক মোহাম্মাদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন টিটিসির অধ্যক্ষ, ফুলতলা, দিঘলিয়া, তেরখাদার উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা অফিসার, ক্লিনিক্যাল সাইকোসোস্যাল কাউন্সেলর, তথ্য অফিসার, ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, সারভাইভার, সিটিপ সদস্য এবং অগ্রগতি সংস্থা, ঢাকা আহ্ছানিয়া মিশন ও মটস্ খুলনার প্রতিনিধিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের সাইকোস্যোসাল কাউন্সেলর কৃষ্ণা সাহা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ